শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

অবশেষে কাজে যোগ দিলেন চা শ্রমিকরা, সিদ্ধান্তহীনতায় একাংশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৩৭ Time View

ডেস্ক নিউজ : টানা ১২ দিন আন্দোলনের পর অবেশেষ সোমবার কাজে যোগ দিলেন চা শ্রমিকরা। তবে তারা পূর্বের মজুরিতেই কাজ করবেন। প্রধানমন্ত্রী নিজে শ্রমিকদের মজুরি নির্ধারণ করে চুক্তি করবেন। অপরদিকে জেলার কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কামাইছড়া বাগানের পঞ্চায়েত সভাপতি বিমল ভর জানান, তারা পূর্বের ১২০ টাকা মজুরিতেই কাজে যোগ দিয়েছেন। বেলা ১১টার দিকে শ্রমিকরা জড়ো হয়ে বিষয়টি আলোচনা করে পরে কাজে যোগ দেন।

চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কাঞ্চন পাত্র বলেন, সব চা বাগানেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আপাতত তারা পূর্বের মজুরিতেই কাজ করবেন। পরে প্রধানমন্ত্রী তাদের মজুরি নির্ধারণ করে দেবেন। তখনই চুক্তি হবে। দাড়াগাঁও বাগানের পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আমাদের শ্রমিকরা সকাল থেকেই জড়ো হন। বাগানের পঞ্চায়েত চলে চা শ্রমিক ইউনিয়নের নির্দেশে। আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে আন্দোলন হবে না। কাজে যোগ দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। ইতোমধ্যে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। পরবর্তীতে শ্রমিকরা এ মজুরি মানেন না জানিয়ে ফের আন্দোলনে নামেন। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত সোমবার তারা কাজে যোগ দিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৪
facebook sharing button

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit