বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দুর্গাপুরে দোয়া ও মিলাদ মাহফিল

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি’র আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বিরিশিরিতে নিজ বাসভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পুর্ব আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী মন্ডল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আহম্মদ মড়ল, যুবলীগ নেতা নূর নবী, মাসুদ সরকার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীগন। আলোচনা শেষে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন বিরিশিরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বরকত উল্লাহ।

বক্তারা বলেন, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী আওয়ামীলীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে এ হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমানসহ (প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী) ২৪জন। আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান বঙ্গবন্ধুকন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনের হামলায় আহত হওয়া পাঁচ শতাধিক নেতা-কর্মীর অনেকেই গ্রেনেডের স্পিন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়েই ধীরে ধীরে মৃত্যুরদিকে এগিয়ে যাচ্ছেন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হানিফও মাথায় বিঁধে থাকা স্পিন্টারের যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনাসহ আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit