শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৩৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির আয়োজনে ও শ্রী শ্রী দশভূজা মন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি এ দিবস পালিত হয়।দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা ও গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রী শ্রী দশভূজা মন্দির প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূঁজা উদ্যাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা এর সভাপতিত্বে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল এর সঞ্চালনায় শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহের আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট প্রবীর মজুমদার চন্দন, প্যানেল মেয়র মো. মশিউজ্জামান বাদল, ওয়ার্ড কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি, দশভূজা মন্দির পরিচালনা কমিটির সহ:সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারন সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার প্রমুখ। আলোচনা শেষে লীলা কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/দুপুর ২.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit