শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

দুর্গাপুরে শ্বশুরবাড়িতে বিষপানে জামাইয়ের মৃত্যু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২১৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়িতে বিষপানে সোহেল মিয়া (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। সে পাশ্ববর্তী ভেদিখোড়া গ্রামের আতাউর রহমানের পুত্র। দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে শ্বশুরবাড়ীতে বিষপানের ঘটনা ঘটলে মঙ্গলবার রাতে ময়মনসিংহে নেয়ার পথে মৃত্যু হয়।নিহতের স্বজনরা বুধবার সকালে সাংবাদিকদের জানান, সোহেল এর স্ত্রী চম্পা বেগম দীর্ঘদিন যাবৎ শ্বশুরবাড়িতে রয়েছে। স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসেন সোহেল মিয়া। ওইদিন দুপুরের দিকে স্ত্রীকে নিয়ে যাবে বললে চম্পার সাথে কথা বলে। চম্পা বেগম তার সাথে আর যাবে না বলে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল মিয়া সবার অগোচরে শ্বশুর বাড়িতেই বিষপান করেন। পরে শ্বশুরবাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সোহেল কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। ময়মনসিংহের যাওয়ার পথে মৃত্যু হয় সোহেল মিয়ার।এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. এনামুল হক জানান, এ ঘটনায় মৃতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে লিখিত আবেদন জানিয়েছে। স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit