শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

দুর্গাপুরে জাতীয় শোক দিবসে যুবলীগের শোকর‌্যালী, আলোচনা ও গণভোজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে নানা আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে এ শোক দিবস পালিত হয়।

এ উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর এক বিশাল শোকর‌্যালী শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে যুবলীগের সভাপতি মো. আব্দুল হান্নান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। অন্যদের মধ্যে আলোচনা করেন, বৃহত্তর ময়মনসিংহের আইনজীবী সাংবাদিক ফোরামের সভাপতি এড. প্রবীর মজুমদার চন্দন, ওসি শিবিরুল ইসলাম, উপজেলা আ‘লীগের সহ:সভাপতি আলী আসগর, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ নেতা পাভেল চৌধুরী, কামরুল হাসান জনি, মাজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আলম সরকার, ছাত্রলীগ নেতা নাঈম উদ্দিন রিজভী প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু আওয়ামী রাজনীতির এক ডিকসেনারী। বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে যুবলীগের নেতাদের রাজনীতি করতে হবে। মাহন মুক্তিযুদ্ধে বিশাল অবদান, আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন, বাঙ্গালী জাতী তা স্বর্নাক্ষরে স্বরণ করবে। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও গনভোজের আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit