মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

দুর্গাপুরে বালু মহাল থেকে বালু উত্তোলন বন্ধ বেকার হয়ে পড়েছে হাজারো বালু শ্রমিক

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৫৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ^রী নদীর বালু মহাল থেকে শুক্রবার পর্যন্ত প্রায় দশদিন ধরে বালু উত্তোলন বন্ধ রয়েছে। সেইসাথে বন্ধ আছে ইজারা স্থল থেকে দেশের বিভিন্ন স্থানে বালু পরিবহন। এতে করে এলাকার কয়েক হাজার বালু শ্রমিক বেকার হয়ে পড়েছে। বিষয়টি সমাধানে কোন উদ্যোগ গ্রহন করছে না কেউ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্গাপুরের সোমেশ^রী নদীর ৫টি ইজারা মহাল থেকে সরকারিভাবে ইজারা নিয়ে বালু উত্তোলন শুরু করেন স্থানীয় কিছু ব্যবসায়ী। সম্প্রতি ওই সমস্ত মহাল থেকে বালু উত্তোলনের পর সড়ক ও জানমালের নিরপত্তায় ভিজা ও ওভারলোড বালু পরিবহনে স্থানীয় প্রশাসন নিষেধ করলে বালু মহালে কর্মরত বালু শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত ৩ আগষ্ট থেকে শ্রমিকরা বালু উত্তোলন ও পরিবহন কাজ বন্ধ রাখে। এতে করে ৫টি বালু মহালে কর্মরত ৫ থেকে ৬ হাজার বালু শ্রমিক গত প্রায় দশদিন ধরে বেকার হয়ে পড়ে। অন্যদিকে ইজারাদাররা আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হয়ে পড়েন।

সোমেশ^রী নদীর ১নং রালু ঘাটের ইজারাদার ধনেশ পত্রনবীশ বলেন, শুরু থেকে আমার ঘাটে ভিজা ও ওভারলোড বালু পরিবহন চলমান ছিল। প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি ভিজা ও ওভারলোড বালু পরিবহনে নিষেধ করায় প্রায় দশদিন ধরে ইজারাকৃত চারটি ঘাট থেকে বালু পরিবহন বন্ধ রয়েছে। এতে করে প্রতিনিয়ত আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সম্প্রতি ভয়াবহ বন্যায় প্রায় ১৫দিন বালু উত্তোলন বন্ধ ছিলো, এছাড়া সরকারি বিভিন্ন দিবস পালনে বালু উত্তোলন বন্ধ থাকায় এবছর ইজারাকৃত টাকা উঠানো সম্ভব হবে না। পাশাপাশি ঘাটের শ্রমিকরা বেকার হয়ে দুর্বিসহ জীবনযাপন করছে।

নেত্রকোনা জেলা ট্রাক, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আমরা শ্রমিকরা খুব অসুবিধের মধ্যে আছি। সরকার জ¦ালানী তেলের দাম বাড়িয়ে দিয়েছে, এতে করে পরিবহন খরচও বেড়েছে। সরকার বাসের ভাড়া নির্ধারণ করলেও পণ্য পরিবহনের ক্ষেত্রে সরকারি কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রাক মালিক ও বালুর ইজারাদাররা আমাদের কোন ধরণের ছাড় দেয় না। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করছি অচিরেই বিষয়টি সমাধান হয়ে যাবে।

এ বিষয়ে, দুর্গাপুর পৌর সভার মেয়র আলা উদ্দিন আলাল বলেন, বালু পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বালু শ্রমিকরাও বেকার হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রশাসন ও শ্রমিকদের এ বিষয় নিয়ে আলোচনায় বসা উচিত বলে আমি মনে করি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিব-উল-আহসান যুগান্তর কে বলেন, সরকারি বিধি মোতাবেক বালু পরিবহন করলে প্রশাসনের কোন আপত্তি বা নিষেধাজ্ঞা থাকবেনা। সড়ক রক্ষা ও সড়ক দুর্ঘটনা এড়াতে ভেজা ও ওভারলোড বালু পরিবহনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইতিপুর্বে এ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাও করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit