শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

শর্ত মতো এক ব্যক্তিকে তুরস্কে পাঠাচ্ছে সুইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনের আবেদন সমর্থন করতে তুরস্ক কিছু শর্ত দিয়েছিল। সুইডেনে আশ্রয় পাওয়া ‘দেশদ্রোহী’ কিছু কুর্দির প্রত্যর্পণ ছিল তার অন্যতম। সেই শর্তের তালিকা অনুযায়ী এক ব্যক্তিকে তুরস্কের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন। রাষ্ট্রীয় টেলিভিশন এসভিটি এ কথা জানিয়েছে। এসভিটির খবরে জানা যায়, তুরস্ক সুইডেনের কাছে প্রত্যর্পণ চেয়ে যে তালিকা দিয়েছিল, সেখানে লোকটির নাম রয়েছে। তবে সুইডেনের আইনমন্ত্রী মরগান জোহানসন দাবি করেছেন, এটি একটি স্বাভাবিক আইনানুগ বিষয়। এর সঙ্গে তুরস্কের প্রত্যর্পণ তালিকার কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে ২০১৩ এবং ২০১৬ সালে তুরস্কের সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ব্যাঙ্ক ও ক্রেডিট কার্ড নিয়ে অনিয়মের অপরাধে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তুরস্কে প্রত্যর্পণের জন্য ওই ব্যক্তিকে ২০২১ সালের শেষ দিক থেকে সুইডেনের কারাগারে আটক রাখা হয়েছে। এসভিটির প্রতিবেদন অনুসারে, ন্যাটোতে সুইডেনের যোগদানের আলোচনা শুরু হওয়ার পর থেকে প্রত্যর্পণ কার্যকর করার ক্ষেত্রে সুইডিশ সরকারের এটিই প্রথম সিদ্ধান্তের ঘটনা।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit