শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

কাবুলে আত্মঘাতী হামলায় রহিমুল্লাহ হাক্কানি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় দেশটির প্রখ্যাত ধর্মীয় নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি নিহত হয়েছেন। বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক ব্যক্তি তার কৃত্রিম পায়ে লুকানো বোমার বিস্ফোরণ ঘটালে শেখ হাক্কানি নিহত হয় বলে তালেবান সূত্র রয়টার্সকে জানিয়েছেন।  গত বছর তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর দেশটির যেসব শীর্ষ পর্যায়ের নেতা নিহত হয়েছেন তাদের মধ্যে শেখ হাক্কানি অন্যতম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।  

স্থানীয় খবরে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানীতে একটি ইসলামী প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। শেখ হাক্কানি আফগানিস্তানের তালেবান সরকারের সমর্থক ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএস-কে) একজন কট্টর সমালোচক। তিনি আফগানিস্তানে নারী শিক্ষার পক্ষে ছিলেন। আফগানিস্তানের নারী শিক্ষা নিয়ে বিতর্কের পরও এর আগে নারী শিক্ষার সমর্থনে একটি ফতোয়া জারি করেছিলেন শেখ হাক্কানি। 

তার মৃত্যু ইসলামী আমিরাতের জন্য অনেক বড় ক্ষতি বলে তালেবানের এক জেষ্ঠ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। কর্তৃপক্ষ হামলার পেছনে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন তিনি। অবশ্য এই হত্যাকাণ্ডের পেছনে কারা দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এর আগে ইসলামিক স্টেট (আইএস) তার ওপর হামলার চেষ্টা করেছিল।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit