শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

‘জালানি তেলের মূল্যবৃদ্ধি ছাড়া সরকারের উপায় ছিল না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এমন আইন করতে চায়, যেটা সমাজে বাস্তবায়ন করা সম্ভব। বাস্তবসম্মত নয় এমন আইন সমাজের ঘাড়ে চাপিয়ে দিলে তা কেবল আইনের বইতেই থাকবে। বাস্তবে কোনো কাজে আসবে না। যেটা সরকার চায় না। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, শিশুদের উন্নয়নের জন্য আইনে যেসব পরিবর্তন করা দরকার তা অবশ্যই করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানের লেকশোর হোটেলে শিশু অধিকার সুরক্ষায় বাংলাদশের আইন পর্যালোচনাবিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাই সব শিশুকে সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। এ ক্ষেত্রে কোনো পথশিশু (টোকাই) ও বিত্তবানের শিশুর মধ্যেও পার্থক্য থাকা উচিত নয়। তিনি বলেন, সরকার শিশুদের মধ্যে বৈষম্য দূরীকরণের সর্বোচ্চ চেষ্টা করছে। দেশে বৈষম্যবিরোধী নামে একটি আইন প্রণয়ন করা হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সম্মিলিত প্রয়াস চালাতে হবে। এর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। জালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে আনিসুল হক বলেন, আজকের বৈশ্বিক বাস্তবতায় জালানি তেলের মূল্যবৃদ্ধি ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক (অ্যাডভোকেসি) টনি মাইকেল গমসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আইন ও বিচার বিভাগের সচিব  মো. গোলাম সারোয়ার, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বক্তৃতা প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit