শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

১৫নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৮২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর বিএনপির অন্তর্ভূক্ত ১৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) রাতে নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাংগঠনিক টিমের প্রধান জিয়াউল গণি আরোফিন জিল্লুর বলেন, ১৫নং ওয়ার্ডে বিএনপির কার্যক্রম বেগবান করার লক্ষ্যে রাজপথের নির্যাতিত এবং দলের জন্য ত্যাগী নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে।

বর্তমান সময়ে সরকারের পায়ের নীচে মাটি নেই। বর্তমান সরকারের কারসাজীর কারণে আজ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এখন মানুষের মরার উপর খাড়ার ঘা হিসেবে বিবেচিত হচ্ছে। এখনই সময় দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সরকারের বিরুদ্ধে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ। ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিলুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইলিয়াসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের সদস্য নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক টিমের সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইফতেখার আহমদ সোহেল, মো. মাহবুবুর রহমান সওদাগর, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, আব্দুস সাত্তার মো. আমিন, সোয়াইব আহমদ সোয়াইব, শাহীন আহমদ, নিজাম উদ্দিন বাবুল, সেলিম আহমদ, মো. ইউনুছ আলী, কবির শিকদার, জামিল আহমদ, এডভোকেট ওবায়দুল হক ফাহমি, সাজ্জাদ আহমদ, আব্দুস ছবুর রাসেল, এম এ শহীদ সালেক, পান্না ঘোষ, বদরুল হোসেন চুন্নী, তানভীর আহমদ খান, মো. আব্দুল্লাহ, সুমন আহমদ, জিসান আহমদ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit