শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিবাদে সিয়েরা লিওনে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে সারা দেশে কারফিউ জারি করে দেশটির সরকার। রাজধানী ফ্রিটাউন এবং দেশের অন্যান্য শহরে লোকজন প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বিওর পদত্যাগের দাবি তোলে।

পুলিশের আইজি উইলিয়াম ফাভিয়া সেল্লু বৃহস্পতিবার জানিয়েছেন সহিংসতায় পুলিশের ছয়জন সদস্য নিহত হয়েছেন।তবে বিক্ষোভকারীদের মধ্যে কতজন হতাহত হয়েছেন তার হিসাব পাওয়া যায়নি। জানা গেছে, প্রেসিডেন্ট মাডা বিও এখন দেশের বাইরে। সরকারের দায়িত্ব ভাইস প্রেসিডেন্ট মোহামেদ জুলদে জাল্লোর ওপর। তিনিই বুধবার দেশ জুড়ে কারফিউ জারি করেন।

সংবাদদাতারা বলেছেন সরকারের মধ্যে দুর্নীতি এবং পুলিশের বাড়াবাড়ি নিয়ে অনেক দিন ধরেই মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জেরে সেই ক্ষোভ এখন ফেটে পড়েছে।বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সিয়েরা লিওনের ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকই দারিদ্র্যসীমার নিচে বাস করে।

সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ বুধবার চরম আকার ধারণ করে। বিক্ষুব্ধ জনতা রাজধানীর লাংগি বিমানবন্দরমুখী সড়কে অবরোধ তৈরি করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াস সিয়েরা লিওনে সহিংসতার নিন্দা করেছে। এক বিবৃতিতে ইকোওয়াস আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit