সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

মালিতে ভয়াবহ হামলায় ৪২ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ এক হামলায় কমপক্ষে ৪২ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। 

রোববার দেশটির তেসিত শহরের কাছে এ ঘটনা ঘটে। বুধবার বিষয়টি জানিয়েছে মালি সরকার।

হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে মালি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে মালি সরকার বলেছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা, ফ্রান্স-২৪

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit