সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

হঠাৎ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সেলিম খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খান।  তার সঙ্গে সরে দাঁড়িয়েছেন জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও।

এই নির্বাচনে একটি প্যানেলের প্রধান দুই পদের প্রার্থী ছিলেন তারা।

সংশোধিত তফসিলে দ্বিতীয়বার মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সেলিম খান।  কিন্তু নির্বাচনের শেষ পর্যায়ে এসে  তা প্রত্যাহারের জন্য নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। অন্যদিকে দ্বিতীয়বার মনোনয়নপত্রই তোলেননি ডিপজল।  
নিজের প্রতিষ্ঠানের প্যাডে এক আবেদনে সেলিম খান লিখেছেন, ‘আমি মো. সেলিম খান। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির একজন সাধারণ সদস্য। সমিতির আসন্ন ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে একজন প্রার্থী হই। ব্যক্তিগত কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না। আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম। আমার প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

অন্যদিকে নির্বাচন থেকে সরে আসার জন্য শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়েছেন অভিনেতা ডিপজল।

এক গণমাধ্যমকে এ প্রযোজক ও খল-অভিনেতা বলেছেন, ‘আমার শরীরটা ভালো যাচ্ছে না অনেক দিন ধরেই। চিকিৎসা নিতে কিছু দিন পর পরই দেশের বাইরে যেতে হয়। নির্বাচনে দেওয়ার মতো সময় আমার নেই। এ কারণে সরে দাঁড়িয়েছি।’

এ দুজন সরে দাঁড়ালেও নির্বাচনের মাঠে আছে খোরশেদ আলম-শামসুল আলম প্যানেল।  সেলিম খানের প্যানেলের আলিমুল্লাহ খোকনও লড়বেন। 

১৯ জন সাধারণ সদস্য ও দুজন সহযোগী সদস্যের পদের বিপরীতে এখন স্বতন্ত্রসহ মোট প্রার্থী সংখ্যা ৪৪। বর্তমান সাধারণ ভোটার ১০৮ ও সহযোগী ভোটার ৬৮ জন।

সব ঠিক থাকলে ২০ আগস্ট হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদি নির্বাচন।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit