বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ বর্জ্য ও পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে চার ক্লিনিককে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ৪টি ক্লিনিককে ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জনিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ১০ আগস্ট বুধবার, কুড়িগ্রাম  জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসীফের নেতৃত্বে কুড়িগ্রাম  জেলার সদরে পরিবেশ ছাড়পত্র বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্টে  চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঝুঁকিপূর্ণ বর্জ্য সরাসরি পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে পৃথকভাবে ৩০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। 

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- ১) আপডেট ডায়াগনস্টিক সেন্টার-১০ হাজার, ২) হক ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, ৩) গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল ১০ হাজার, ৪) সেবা ক্লিনিক ৫ হাজার টাকা মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন  কুড়িগ্রাম  জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম । এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit