শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

জরুরি সভা ডেকেছে আ.লীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : শোকাবহ আগস্ট মাসের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য ১১ আগস্ট (বৃহস্পতিবার) এক জরুরি সভা ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সভা আহ্বান করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও থাকতে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit