সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

দুবাইয়ের রেস্তরাঁয় পোলাও রাঁধছেন আশা, গলায় চেনা সুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

বিনোদন ডেস্ক : ‘আও না, গলে লগ যাও না’ গাইতে গাইতে রান্নাঘরে পোলাও বানাতে ব্যস্ত আশা ভোঁসলে। এমনই এক ভিডিও সাড়া ফেলেছে নেটমাধ্যমে।

বয়স তার কাছে সংখ্যা ছাড়া আর কিছুই নয়। ৮০ পেরিয়েও সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন আশা। তবে এখন সঙ্গীত নিয়ে নয়, ব্যস্ততা দুবাইয়ে তার নতুন রেস্তরাঁ নিয়ে।

অনেকেই হয়তো জানেন না, গানের মঞ্চের বাইরে রান্নাঘরেও কেরামতি দেখাতে পারেন আশা ভোঁসলে। তিনি যে একজন পাকা রাঁধুনি, তার রান্নার স্বাদ যারা চেখেছেন, তারাই জানেন। রান্নার প্রতি এই ভালবাসা থেকেই রেস্তরাঁ ব্যবসায় যোগ দিয়েছেন আশা। বছর ২০ আগেই শুরু করেছিলেন এই নতুন কাজ। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে আশার বেশ কয়েকটি রেস্তরাঁ। সম্প্রতি নতুন সংযোজন দুবাইয়ে। রেস্তোরাঁর নাম ‘আশা’জ’।

দুবাইয়ে নতুন রেস্তরাঁর রান্নাঘরে গুনগুন করছেন আশা ‘আও না গলে লগ যাও না’। মাঝেমাঝে চোখ রাখছেন ওভেনে বসানো পোলাওয়ের দিকে। পরখ করে দেখছেন পোলাওয়ের স্বাদ-গন্ধ। এই ভিডিওয় অনুরাগীদের মন্তব্যে সরগরম এখন নেটমাধ্যম। কেউ বলেছেন ‘গানা ও খানা— এই দুইয়ের দারুণ রসায়ন, মনের সঙ্গে এদের সরাসরি যোগাযোগ।’ কেউ আবার বলেছেন, ‘আশাজি আপনি এখন কিংবদন্তি গায়িকা ও রন্ধন বিশেষজ্ঞাও।’

আর একটি ভিডিওয় আশার মনের রঙে সাজানো হোটেলের ছবি দেখা গিয়েছে। হোটেলের খাবার জায়গা জুড়ে রয়েছে ফ্রেমে সাজানো আশার সাদা-কালো ছবির কোলাজ।

সারা পৃথিবী জুড়ে ১৮টিরও বেশি জায়গায় রয়েছে ‘আশা’জ’ রেস্তোরাঁ। প্রত্যেকটির রান্নাঘরে জড়িয়ে রয়েছে গায়িকার প্রত্যক্ষ ছোঁয়া।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit