শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

জাপোরিঝিয়া পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার উদ্যোগে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

গত কিছু দিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এ জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে। খবর তাসের।

মস্কো চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধান ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতির প্রকৃত অবস্থা সামনে আনুক।

নিরাপত্তা পরিষদের বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। পরমাণু স্থাপনাটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করার বিষয়টি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউক্রেনের উসকানি সম্পর্কে মানুষের জানা প্রয়োজন রয়েছে।

রাশিয়া বলছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর ইউক্রেন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সেখানে কামানের গোলাও ছুড়েছে। গত সপ্তাহের সেখানে সর্বশেষ হামলা চালানো হয়েছে। রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

ইউক্রেন উল্টো বলছে রাশিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেন আরও বলছে, রাশিয়ার সেনারা এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit