বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান ‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে ‘ভয়াবহ’ যেসব উপসর্গ ‘আল্লাহর প্রশংসা করে’ যা বললেন ট্রাম্প ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার বন্ধ, জ্বালানিসংকটের আশঙ্কা ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর: শামা ওবায়েদ নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ

মুরগির একটি ডিম বিক্রি হল প্রায় ৫৭ হাজার টাকায়!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৬০ Time View

ডেস্ক নিউজ : একটি ডিম বিক্রি হয়েছে ৫৭ হাজার টাকায়! শুনে অবাক লাগতেই পারে, একটি মুরগির ডিমের দাম এত হয় কী ভাবে? এমনি এসময় বাজারে সর্ব্বোচ একটি মুরগির ডিমের দাম ৯-১০ টাকা। তবে এই ডিমে কী আছে, যে দাম প্রায় ৫৭,৫০০ টাকা? 

অবিশ্বাস্য লাগলেও এমনই হয়েছেন ইংল্যান্ডে। সেখানে ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে মুরগির একটি ডিম।

জানা গিয়েছে, ইংল্যান্ডের একটি পরিবার মুরগিটিকে বেশ কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের একটি খামারও রয়েছে। পরিবারের সব সদস্যরাই মুরগিগুলোর দেখাশোনা করেন।

মুরগিগুলির এক একটি নামও দিয়েছে ওই পরিবার। অ্যানাবিল মুলাশি নামে ওই পরিবারের এক সদস্য কিছু দিন আগেই দেখেন যে, টুইনস্কি নামে একটি মুরগি যে ক’টি ডিম পেড়েছে, তার মধ্যে একটি ডিম আকৃতিগত ভাবে অন্যগুলির তুলনায় একেবারেই আলাদা।

মুলাশি জানিয়েছেন, টুইনস্কির ওই ডিমের আকৃতি পুরো গোল। যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এর পরই তিনি গুগলে সার্চ করেন এমন কোনও ঘটনা আগে ঘটেছিল কি না। মুলাশি দেখেন, এক কোটিতে এ রকম ঘটনা একটিই হয়। 

বিষয়টি জানার পরই মুলাশি ডিমটি বিক্রির জন্য নেটমাধ্যমে বিজ্ঞাপন দেন। আশ্চর্যজনক ভাবে, এক জন ক্রেতাও পেয়ে যান তিনি। 

যিনি ৫০০ পাউন্ড যা টাকায়  প্রায় ৫৭,৫০০ টাকাতে কিনতে রাজি হয় এই ডিম।  

সূত্রঃ আনন্দবাজার অনলাইন 

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit