শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সড়ক দুর্ঘটনায় আহত মার্কিন অভিনেত্রী আন হেচ কোমায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আন হেচের অবস্থা সংকটাপন্ন। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। 

শুক্রবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ৫৩ বছর বয়সী মার্কিন অভিনেত্রী সড়ক অ্যান হেচ। তার গাড়ি মার ভিস্তা এলাকার একটি বাড়িতে ধাক্কা মারার পর আগুন ধরে যায়। সেখান থেকে অভিনেত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিনেত্রীর প্রতিনিধি গণমাধ্যমকে জানিয়েছেন, অ্যানের অবস্থা স্থিতিশীল বলে যে খবর রটেছিল, সেটা ঠিক নয়। দুর্ঘটনার পরই তিনি কোমায় চলে যান। তিনি খুবই সংকটজনক অবস্থায় রয়েছেন। তার ফুসফুসে আঘাত রয়েছে, যে জন্য তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। পোড়ার জন্য অস্ত্রোপচারেরও প্রয়োজন। বর্তমানে তাকে গ্রসম্যান বার্ন সেন্টারে চিকিৎসা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ হেচের দুর্ঘটনার পর থেকেই ঘটনাটির তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থল থেকে নমুনা নিয়ে পরীক্ষাগারে বিশ্লেষণের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে সে রিপোর্ট এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার তদন্ত নিয়ে অভিনেত্রীর প্রতিনিধির কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

জানা যায়, দুর্ঘটনা অভিনেত্রীর শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাড়িতে ধাক্কা মারার পর মিনি কুপার গাড়িটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হেচ। তখনই গাড়িতে আগুন লেগে যায়, পরে সেটা আবার একটি গ্যারেজে ধাক্কা মারে। 

ঘটনার পর লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছিল, গাড়িটি ধাক্কার পর মার ভিস্তার বাড়িটিতে আগুন লেগে যায়। ৫৯ জন ফায়ার সার্ভিসের কর্মীর একটি দল ৬৫ মিনিট টানা চেষ্টার পর বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রসঙ্গত, ‘দ্য ব্রেভ’, ‘শিকাগো পিডি’র মতো একাধিক টেলিভিশন সিরিজে দেখা মিলেছে অ্যান হেচের। জনপ্রিয় ধারাবাহিক ‘অ্যানাদার ওয়ার্ল্ড’ দিয়ে হলিউডে নিজের জায়গা পাকা করেন অভিনেত্রী। জিতেছিলেন ডেটাইম এমি পুরস্কারও। এ ছাড়া ‘সিক্স ডেজ সেভেন নাইটস’, ‘ওয়াগ দ্য ডগ’-এর মতো ছবির পরিচিত মুখ তিনি। 

সূত্রঃ সিএনএন

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit