শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন পরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণি পুত্রসন্তানের মা হয়েছেন। বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। এবার ছেলেকে প্রকাশ্যে আনলেন নায়িকা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন পরী। সেখানে তিনি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’

সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

ছবি প্রকাশ্যে আনতেই প্রিয়জনদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পরী ও তার সন্তান। এ নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, “অভিনন্দন রাজ আর পরীর রাজ্যকে। শাহীম মুহাম্মদ রাজ্য অনেক ভালোবাসা প্রার্থনা আর আদর।”

এদিকে পৃথিবীতে সন্তান আগমনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীর বর রাজ বলেছিলেন, “বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।”

তিনি আরও যোগ করেন, “শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।”

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

জানা যায়, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ পরীকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক তার পাশে ছিল। সেই সময়ই তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয় এবং এরপরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করছেন, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সত্যি হলো।

প্রসঙ্গত, রাজ-পরীর দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের নানান মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। এবার নবজাতককে দেখার সাধ মিটল নেটিজেনদের।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit