শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
ফুটবলের নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহবান করেছে রাশিয়া। গত কিছুদিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এজন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে।

মস্কো চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধান ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি জানিয়ে সবাইকে ব্রিফ করুক। নিরাপত্তা পরিষদের বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। পরমাণু স্থাপনাটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করার বিষয়টি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ইউক্রেনের উসকানি সম্পর্কে মানুষের জানা প্রয়োজন রয়েছে।”

রাশিয়া বলছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর ইউক্রেন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে; পাশাপাশি সেখানে গোলন্দাজ হামলাও চালানো হয়। গত সপ্তাহের সেখানে সর্বশেষ হামলা চালানো হয়েছে। রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

বরং দেশটি উল্টো বলছে- রাশিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেন আরো অভিযোগ করছে যে, রাশিয়ার সেনারা এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit