বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

পুতিন-এরদোগান বৈঠকে কি সিদ্ধান্ত নিলেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিন-এরদোগান সিদ্ধান্ত নিয়েছেন তারা যোগাযোগ, কৃষি, অর্থ এবং অবকাঠামো খাতে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করবেন। চার ঘণ্টা দুইজন বৈঠক করার পর একটি বিবৃতিতে এমনটি বলা হয়। 

তাছাড়া তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় যে শস্য চুক্তি হয়েছে সেটিও যেন পুরোপুরি কার্যকর হয় এবং রাশিয়ার কৃষি পণ্য ও সার ও কাঁচা মাল যেন তাদের উৎপাদন কাজের জন্য ঠিক মতো পৌঁছায় সে বিষয়ে কাজ করার জন্য একমত হয়েছেন তারা। তাছাড়া আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন পুতিন-এরদোগান। সেটি হলো রাশিয়ার মূদ্রা রুবল দিয়ে রাশিয়ার কাছ থেকে কিছু গ্যাস কিনবে তুরস্ক। বৈঠক শেষে রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এ তথ্য জানান।

সংবাদ সংস্থা আরটি জানিয়েছে, পুতিন এরদোগানকে বলেছেন রাশিয়া তুরস্কে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া সব ধরনের জ্বালানি পাঠায়, যার মধ্যে রয়েছে তেল, গ্যাস ও কয়লা। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করতে চান। এজন্য রাশিয়ার পুতিনের কাছে ‘সবুজ সংকেতের’ জন্য গিয়েছিলেন তিনি। পুতিন এ ব্যাপারে কি বলেছেন সেটি নিশ্চিত নয়। 

তবে রাশিয়ার পক্ষ থেকে শুক্রবারও তুরস্কের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন সিরিয়ায় কোনো অভিযান না চালায়। কারণ এতে করে সিরিয়ায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit