বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

মাইকোলাইভে রুশ সেনাদের ব্যাপক হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্কনিউজঃ শুক্রবার ইউক্রেনের মাইকোলাইভে গোলাবর্ষণ চালিয়েছে রুশ সেনারা। বিশেষ করে বন্দর এবং দিনিপ্রো নদীর কাছে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এমন তথ্যই জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

রুশ সেনাদের দখলে থাকা খেরসন পুনদর্খল করতে এই মাইকোলাইভে জড়ো হওয়া ও প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের সেনারা।

মাইকোলাইভের মেয়র ওলেক্সান্ডার সিনকেভিচ এ ব্যাপারে বলেছেন, রাশিয়ার ‘জঙ্গিরা’ মাইকোলাইভের জাহাজ বিভাগের আবাসিক এলাকায় শুক্রবার বিকালে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, আক্রান্ত এলাকা অনেক বড়। ব্যক্তিগত বাড়ি ও উচ্চ বিল্ডিংগুলো আক্রান্ত হয়েছে। সেখানে হামলা হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাইকোলাইভের সামরিক প্রশাসনের ভিতালি কিম বলেছেন, শুধুমাত্র একটি জায়গায় ১০ জন মানুষ আহত হয়েছেন, সেখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার রাতে রকেট লঞ্চার ও কামান দিয়ে হামলার পর শুক্রবার বিকেলে গোলাবর্ষণ হয়েছে।

ভিতালি কিম ইউক্রেনের জাতীয় টেলিভিশনকে জানিয়েছেন, বর্তমানে মাইকোলাইভের ৫ ভাগ অঞ্চল রুশ সেনারা দখল করেছে। খেরসনে মূলত এখন আসল যুদ্ধ হচ্ছে।

মাইকোলাইভের সামরিক প্রশাসনের এ কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার কয়েকটি এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন তারা। যেগুলো দিয়ে হামলা করা হচ্ছিল।

এদিকে মাইকোলাইভে শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত কারফিউ জারি করা হয়েছেন। রাশিয়ার এজেন্টদের হয়ে যারা কাজ করছে তাদের ধরতে ও তাদের কার্যক্রম বন্ধ করতে এই কারফিউ জারি করার কথা বলা হয়েছে।

সূত্র: সিএনএন

কিউএনবি/বিপুল/০৬.০৮.২০২২/সকাল ৮.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit