বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

নেত্রকোণায় শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৮৫ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। আজ সকাল ৯ ঘটিকায় নেত্রকোণা মোক্তারপাড়া মুক্তমঞ্চে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরুর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। 

এছাড়া প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যেদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার আকবার আলিম মুন্সি, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা,স্মৃতিচারণ ও যুব অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit