সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

বিদ্যুৎ সাশ্রয় অভিযানে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারা দেশের ন্যায় দুর্গাপুরেও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রচারণা চালিয়েছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। বুধবার রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। দুর্গাপুর উপজেলা বিভিন্ন হাটবাজার সহ পৌরশহরের পানমহাল, মাছবাজার, কালীবাড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক এ প্রচারণা চালানো হয়।

প্রতিদিন রাত আট ঘটিকার মধ্যেই শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে পৌরপ্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, পুলিশের উপ-পরিদর্শক শুভাশিষ গাঙ্গুলী উপস্থিত ছিলেন।

ইউএনও রাজীব-উল-আহসান বলেন, ‘‘আমার দেশ আমার অহঙ্কার’’ সারাদেশে বিদ্যুৎতের উৎপাদন কম থাকায় দেশের স্বার্থে সকলকেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় না করে দেশ ও জাতীর কল্যাণে ভূমিকা রাখার জন্য, সকল ব্যবসায়িদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit