বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

দুর্গাপুরে বিষপানে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৬৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে হৃদয় (২০) নামের এক কলেজ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করে সে। নিহত শিক্ষার্থী উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের মোঃ রাজ্জাক মিয়ার ছেলে এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা পোকাদমনের বিষ খেয়ে নেয় হৃদয়। পরে মুর্মূষু অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর রাতে কিছুটা সুস্থ হলেও রোববার ভোরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা সবুজ মিয়া জানান, কাউকে না জানিয়ে ৩ মাস আগে কোর্টের মাধ্যমে এক মেয়েকে বিয়ে করে হৃদয়। বিয়ের বিষয়টি মেয়ের পরিবার সহ সকলের জানাজানি হলে ছেলে ও মেয়ের উপর চাপ সৃষ্টি হয়। মেয়ের পরিবার থেকে ওই মেয়েকে ডিভোর্স দিতে বল্লে তা মেনে নিতে না পেরে, অভিমানে করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit