বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ২০ হাজার টাকার ঢাই মাছ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে এক জেলের জালে ৮ কেজি ওজনের একটি ঢাইমাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়ার  মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ৮ কেজি ওজনের ঢাই মাছটি দুলাল মোল্লার আড়ত থেকে সকালের দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে আমি দুই হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ২০ হাজার টাকায় কিনে নিয়েছি। পরে মাছটি এনে আমার দোকানে রেখেছি। ১১টার দিকে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ যুগান্তরকে বলেন, বর্তমানে পদ্মা নদীতে জেলেদের জালে বড় বড় নানান ধরনের মাছ ধরা পড়ছে। বিলুপ্ত হওয়া ঢাই মাছটি নদীতে তেমন পাওয়া যায় না বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit