বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুটি জন্ডিসে আক্রান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে একাকী জন্ম নেওয়া সেই নবজাতক শিশুটি জন্ডিসে আক্রান্ত হয়েছে। সেই সাথে তার দেখা দিয়েছে রক্তস্বল্পতা এবং শ্বাসকষ্টের সমস্যা।

শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ নজরুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে ভর্তির আগে থেকেই জন্ডিসে আক্রান্ত ছিল, রক্তস্বল্পতা দেখা দিয়েছিল এবং শ্বাসকষ্টের সমস্যা ছিল। ভর্তির পর থেকেই শিশুটিকে রক্ত দেওয়া হয়েছে এবং জন্ডিসের কারণে ফটোথেরাপি দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিশুটির সকল চিকিৎসা কার্যক্রম চলছে।

উল্লেখ্য, নবজাতক শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (১৮ জুলাই) ময়মনসিংহ মহানগরীর চরপাড়া এলাকার লাবিব প্রাইভেট হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে স্থানান্তর করা হয়।

শিশুটির চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে।

এর আগে গত শনিবার (১৬ জুলাই) ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের দরিরামপুর এলাকায় ট্রাক চাপায় একই পরিবারের তিনজন মারা যায়। মায়ের মৃত্যুর আগ মুহূর্তে গর্ভ থেকে একাকী জন্ম নেয় নবজাতক শিশু কন্যাটি।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit