বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার দিল “আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা”॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর, প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৭৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর, প্রতিনিধি : ফুলবাড়ীতে প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার দিল “আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা”। কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। কেউবা পড়ালেখার গন্ডি পেরিয়ে ব্যবসা করছেন। সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র এই সদস্যরা তাদের টিউশনির টাকা, নাস্তার টাকা, মা-বাবার দেওয়া পকেট খরচের টাকা বাঁচিয়ে শারীরিক প্রতিবন্ধী শয্যাশায়ী বৃদ্ধা সালমা বেগমকে (৫৬) হুইলচেয়ার উপহার দিয়েছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরএলাকার তেঁতুলিয়া গ্রামে সংগঠনটির একটি দল সালমা বেগমের বাড়িতে হাজির হয়ে হুইলচেয়ার উপহার দেন।

হুইলচেয়ার প্রদানকালে ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ, সদস্য শাকিল আহম্মেদ, প্রেমা দাস, অনন্য প্রামানিক, আমিনুল ইসলাম, শর্মিলী ছন্দা, নূর নওশীন তাবাসসুম, জাকিরুল ইসলাম, জাহিদ হাসান, তনুশ্রী সরকার, আমিনুল ইসলাম আকাশ, নাঈম ইসলামসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন। হুইলচেয়ার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সালমা বেগম বলেন, আমি খুব খুশি হয়েছি। আমি এখন চারপাশের পরিবেশ দেখতে পারব। দীর্ঘদিন থেকে ঘরের মধ্যেই শুয়ে থেকেছি। এখন পৃথিবীটাকে একটু দেখতে পারব। যে বাচ্চারা নিজেদের টাকা দিয়ে আমাকে হুইলচেয়ার দিয়েছে তাদের ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের সকল মনোবাসনা পূরণ করুক।

সালমা বেগমের পরিবারের সদস্যরা জানান, সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’র প্রতি আমরা কৃতজ্ঞ। শয্যাশায়ী সালমা বেগমের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও হুইলচেয়ার পাওয়া যায়নি।এই সংগঠনটির ছেলে-মেয়েরা বিষয়টি জানতে পেরে তারা হুইলচেয়ার প্রদানের আশ্বাস দেন। শুনেছি তারা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে হুইলচেয়ারটি কিনেছে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। দোয়া রইল তাদের সকলের জন্য। সংগঠনের সদস্যরা জানান, হুইলচেয়ারটি পেয়ে ওই বৃদ্ধার চোখেমুখে ছিল উচ্ছ্বাস। নিজেদের অর্থ এমন মহৎ কাছে লাগানোর পর উপকারভোগীর মুখের হাসিতে মিলে এক অন্যরকম আত্মতৃপ্তি। বিত্তবানদের সহযোগিতা পেলে এমন কাজগুলো করা আরো সহজ হতো।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit