সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

পুকুর লীজ না পেয়ে ইউএনও, এসিল্যান্ডের বিরুদ্ধে কৃষকের মামলা 

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২১৩ Time View
আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর, দিনাজপুর প্রতিনধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সর্বচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়েও, পুকুর লিজ না পাওয়ার অভিযোগে উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সদস্য সচিব সহকারী কমিশনার ভূমিকে বিবাদি করে আদালতে মামলা দায়ের করেছেন এরশাদ হোসেন নামে এক কৃষক। মামলা দায়েরকারী কৃষক এরশাদ হোসেন, উপজেলার আখিঘোটনা বাজনাপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। তিনি গত ২৮ জুন ২০২২ তারিখে দিনাজপুর সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করেন, যার মামলা নং ৭৪/২০২২ অন্য।

কৃষক এরশাদ হোসেন অভিযোগ করে বলেন উপজেলার পুখুরী মৌজার ২৬/৯৮-৯৯ নং ভিপি কেসের ১/১ খতিয়ানে ১১৪০ নং দাগে তিন একর ৬৫ শতক একটি পুকুর, তিনি সরকারী নিয়মানুসারে লিজ নিয়ে মাছ চাষাবাদ করে আসচ্ছেন, এরই ধারাবাহিকতায় গত ১৮মে২০২২ তারিখে জলমহল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার ভূমি, পুনরায় পুকুরটি তিন বছরের জন্য লিজ দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলে, বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ মে ২০২২ তারিখে তিনি আবারো পুকুরটি লিজের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয়ে ডাককারী হিসেবে অংশগ্রহন করেন।

সেখানে তার সাথে ডাকে অংশ নেয়া সবুজ ও মাজহারুল পুকুরটির এক লাখ ৮০ হাজার ৫০০টাকা দর দেয়ার ডাক দেয়, অপর ডাককারী জোতিষ দুই লাখ ১০ হাজার টাকা দরে ডাক দেয়, এসময় তিনি (এরশাদ) দুই লাখ ১১ হাজার টাকা দর দিয়ে ডাক দেয়ায়, তিনি সর্বচ্চ ডাককারী হিসেবে নির্বাচিত হন। এরশাদ হোসেন অভিযোগ করে বলেন, তিনি সর্বচ্চ ডাককারী হিসেবে নির্বাচিত হলেও, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অদৃশ্য কারনে তার নিকট সরকারী ডাকের টাকা গ্রহন না করে গড়িমশি শুরু করে, এক পর্য্যায়ে তার থেকে কম দরদাতা জোতিষকে দুই লাখ ১০ হাজার টাকায় পুকুরটি লিজ দেয়ার ষড়যন্ত্র করছে, এই কারনে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে বিবাদি করে সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন।

এরশাদ হোসেন বলেন একটি প্রভাবশালী মহলের ইশারায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি তাকে তার পুকুর থেকে বেদখল করার চেষ্ঠা করছেন, তিনি দাবী করে বলেন বর্তমানে ওই পুকুরে তার দুই লাখ টাকার বেশি মূল্যের মাছ রয়েছে। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন পুকুর লিজ নিয়ে ব্যাক্তিগত কোন স্বার্থ বা ইস্যু নেই, তিনি বলেন আদালতে মামলা দায়ের হওয়ায় পুকুরের লিজ সংক্রান্ত কাজ সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে, আদালতের আয়ের উপর ভিত্তিকরে পরবর্তি কাজ করা হবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit