বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নবাবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রেস ব্রিফিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১৭২ Time View

এম সাজেদুল ইসলাম(সাগর) প্রতিনিধি : গত ১৯ জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্ভোধন উপলক্ষে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দের সাথে মত বিনিময় সভা এবং প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম।ব্রিফিংয়ে সংশ্লিষ্টরা জানান, মুজিবশত বর্ষ উপলক্ষে আগামী ২১ জুলাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা নবাবগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন।

ওই দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। তারা বলছেন, তিন ধাপে এই উপজেলায় ১ম পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে ২৭৬টি, ২য় পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে ৪০০টি, ৩য় পর্যায়ে ২০২১-২২ অর্থ বছরে ৩১৫টি মোট ৯৯১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় জায়গাসহ ঘর নির্মান করে দেয়া হয়েছে।
ওই সভায় প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ১৯.০৭.২০২২/ রাত ১০.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit