বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নবাবগঞ্জ সড়ক দুর্ঘটনায়  একজনের মৃত্যু

আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর  প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৩৫ Time View
আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর  প্রতিনিধি : দিনাপুরের নবাবগঞ্জ উপজেলার  ৫ নং পুটিমারা ইউনিয়নের মতিহারা বাজারের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনায় মিতুল নামক একজন নিহত হয়। জানা যায়, নিহত ব্যক্তি যশোর জেলার বাঘাবাড়া থানার আলাদিপুর গ্রামের মোঃ ইব্রাহিম হাওলাদার এর ছেলে।স্থানীয়ভাবে জানা যায় যে,১৮/০৭/২০২২ খ্রিঃ রবিবার ভোর রাতে ০৪.০০ টার  সময় দিনাজপুর নবাবগঞ্জের মতিহারা বাজারে ঘোড়াঘাট টু দিনাজপুরগামী হাইওয়ে পাঁকা রাস্তার বাম পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি সার বোঝাই ট্রাকের চালক ট্রাকটি দাড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নেমে যায়।

হঠাৎ পিছন দিক হতে দিনাজপুরগামী একটি ট্রাক, যাহার রেজিষ্ট্রেশন নং-যশোর-ট-১১-৪৮৫০ বেপরোয়া গতিতে এসে দাড় করানো ট্রাকটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সামনে দাড়িয়ে থাকা ট্রাকটি লোডকৃত মালামালসহ মহাসড়ক হতে নিচে উল্টো পড়ে যায় এবং বেপরোয়া গতিতে আসা ট্রকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যার ফলে উক্ত ট্রাক চালকের বাম পার্শ্বে বসে থাকা হেলপার মিতুল হাওলাদার (২৩), পিতা-মোঃ ইব্রাহিম হাওলাদার, সাং-আলাদিপুর, পোষ্ট-বসুন্দিয়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর গুরুত্বর জখম অবস্থায় ট্রাকের মধ্যে আটকা পড়ে।

সে সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে উক্ত ট্রাকের  চালক কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।ঘটনার বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ট্রাকের হেলপার মিতুল হাওলাদারকে ট্রাকের ভিতর হতে মৃত অবস্থায় বের করেন।

 

 

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit