শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

কিশোরগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২২০ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে গাঁজা, ইয়াবা ও জাল টাকাসহ কামাল (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত পৌনে ১০টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি করিমগঞ্জ উপজেলার মোলামখাঁর চর এলাকায় অভিযান চালায়। এ সময় কামালের বাড়ির রান্নাঘরের মেঝেতে ড্রামের ভিতর পুঁতে রাখা সাড়ে ৮ কেজি গাঁজা, তার দেহ তল্লাশি করে ২৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭৯০ টাকাসহ কামালকে গ্রেফতার করা হয়। তিনি মোলামখাঁর চর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। এছাড়া তার কাছ থেকে একটি একহাজার টাকার জালনোট ও একটি পাঁচশত টাকার জালনোট উদ্ধার করে র্যাব।

র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার কামালকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার পাশাপাশি জালনোটের ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেন। এ ব্যাপারে করিমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit