বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায়॥

মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে দুরপাল্লার বাস যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টার কে ভোক্তা অধিকার আইনে ১১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী পৌর শহরে ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। অভিযান পরিচালনা কালে শ্যামলী এনআর পরিবহন টিকিট কাউন্টারকে ৫ হাজার টাকা, রাহবার টিকিট কাউন্টারকে ৩হাজার টাকা এবং মা এন্টার প্রাইজ কাউন্টারকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪০ধারায় এই জরিমানা আদায় করা হয়।

এ সময় জেলা ক্যাব এর নির্বাহী সদস্য ও দিনাজপুর প্রেসক্লাবের মাসউদ রানা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহেদুল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জেলা পুলিশ সদস্য সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, যাত্রাীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ভবিষ্যতে প্রতিটি ঈদে এ ধরনের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit