শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দুর্গাপুরে শিক্ষা উপকরণ দিলেন রিক্সাচালক তারা মিয়া

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৭২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য – একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারে না’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এবার অসহায় মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কিনে দিয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চকলেংগুরা বাইতুল কোরআন ইসলামিয়া মাদরাসার দরিদ্র শিক্ষার্থীদের এ উপকরণ কিনে দেন তিনি।

এ উপলক্ষে শনিবার দুপুরে মাদরাসা চত্তরে শিক্ষা উপকরণ বিতরণ কালে অন্যদের মধ্যে মাদরাসা শিক্ষক নুর মোহাম্মদ, অভিভাবক মো. আমীর উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, পথ পাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এছাড়া দুর্গাপুর পৌরসভার আমলাপাড়া এলাকার সাহেরা খাতুন (১১০) এক অসুস্থ্য মহিলার চিকিৎসার জন্য দশ হাজার টাকা প্রদান করেন।

রিক্সা চালক তারা মিয়া বলেন, দীর্ঘ সাত বছর যাবত রিকশা চালানোর উপার্জন থেকে প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয় সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের এই উপকরণ বিতরণ করছি। এবার এই মাদরাসায় কিছু হতদরিদ্র শিক্ষার্থী আছে জানতে পেরে এখানে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি বিধায় প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। এ ধরনের সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান মানবতার ফেরিওয়ালা রিক্সা চালক তারা মিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit