মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার

বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকের মৃত্যু 

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১১৯ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে সেরাজুল ইসলাম(৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হিটস্ট্রোক হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুবরণকারী শ্রমিক সেরাজুল ইসলাম পার্বতীপুর উপজেলার ঘুঘুমারী গ্রামের আইনুল হকের ছেলে। সে বড়পুকুরিয়া কয়লা খনির ঠিকাদারী প্রতিষ্ঠান চিনা সিএমসির এক্সএমসির অধিনে কয়লা উৎপাদনের কাজ করতো।

খনি সুত্রে জানা গেছে সেরাজুল ইসলাম বুধবার রাত ১১ টা থেকে বৃহস্পতিবার সকাল সাতটার শিপ্টের কাজ শেষ করে তার রুমে আসার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে, এসময় তার সসহকর্মিগণ সেরাজুলকে খনির অভ্যান্তরের হাসপাতালে নিয়ে গেল সেখানে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুলতান মাহমুদ, ঘটনা নিশ্চিত করে বলেন শ্রমিক সেরাজুল ইসলামের হিটস্টকে মৃত্যু হয়েছে।

খনি শ্রমিকেরা বলছেন অতিরিক্ত তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়, কাজ শেষে আবার টিনের ঘরে তাদের থাকতে হয়, এতেকরে তারা অসুস্থ্য হয়ে পড়ছেন। এদিকে খনি শ্রমিক সেরাজুল ইসলামের মৃত্যুর খবরে শোকের মাতব চলছে তার গ্রামের বাড়ী পার্বতীপুর উপজেলার ঘুঘুমারী গ্রামে, সেরাজুল গত ৩জুন পরিবারের সদস্যদের রেখে খনিতে কাজে যায়, একমাস পর তারা মরাদেহ বাড়ীতে আসে। সেরাজুলের মৃত্যুর খবরে আহাজারী করছে তার স্বজনেরা।

উল্লেখ্য চলতি সনের গত তিন জুন সেরাজুল ইসলামসহ ওই দলের শ্রমিকেরা কাজে যোগদেন, সেখানে হোম কোয়ারেন্টিনে থেকে ১১ জুন থেকে কাজ শুরু করেন। ১৪ জুলাই সকাল সকাল সাড়ে সাতটায় তার মৃত্যু হয়। এদিকে কাজে যোগদেয়ার একমাস পপর সেরাজুল ইসলামের মরাদেহ পরিবারে নিকট ফেরত আসে।এতে শোকের ছায়া নেমে আসে তার এলাকায়। খনি শ্রমিকরা অভিযোগ করেন সারাদেশে স্বাভাবিক ভাবে সকল অফিস আদালত চললেও, কেবল বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ খনিতে লকডাউন করে রেখেছে, যার কারনে শ্রমিকরা মাসের পর মাস পরিবার পরিজনকে ছেড়ে খনির ভিতরে টিনের ঘরে গাদাগাদি করে বসবাস করে খনিতে কাজ করতে হচ্ছে, এতে তারা প্রায় সময় অসুস্থ্য হয়ে পড়ছেন।

এবিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান বলেন মৃতবরন কারী শ্রমিক চিনা ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক, শ্রমিকদের অভিযোগের বিষয়ে তিনি বলেন খনিটির ঠিকাদারী প্রতিষ্টান চিনা কোম্পানীর অনুরোধে ও কভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে খনি এলাকায় লকডাউন রাখা হয়েছে। কভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে খনি এলাকা সাভাবিক করা হবে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit