বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মাংসের হাড় গলায় আটকে স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২৪২ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর বালিয়াকান্দিতে কুরবানির মাংস খাওয়ার সময় গলায় হাড় আটকে সাইদাল হাসান আলিফ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের আড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আলিফ রাজবাড়ী সদর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বিনোদপুর কলেজপাড়া এলাকায় তার বাড়ি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আলিফ ঈদুল আজহার দিন বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নে মামার বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৯টায় কুরবানির মাংস খাওয়ার সময় তার গলায় হাড় আটকে যায়। 

এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাস্টার বলেন, মাংস খেতে গিয়ে আলিফ নামে এক শিক্ষার্থী মারা গেছে। তবে তার টনসিলের সমস্যা ছিল বলে শোনা যাচ্ছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit