বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

দেশের সর্ববৃহৎ ঈদ জামাত শোলাকিয়ায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৭০ Time View

ডেস্কনিউজঃ বছর ঘুরে এলো ঈদুল আজহা। এবারো দেশে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে। এবার ১৯৫তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে এ মাঠে। প্রতি বছরের মতো এবারো জামাত শুরু হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করার কথা রয়েছে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ঈদ জামাতকে ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা প্রস্তুতি। জামাতের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়গুলো দেখতে জেলা প্রশাসকসহ র‌্যাব-পুলিশ ও বিজিবির কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করেছেন শোলাকিয়া মাঠ।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম জানান, নিরাপত্তা নিশ্চিত করতে এক মাস ধরে চলে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ইতোমধ্যে মাঠে পুলিশের নিয়মিত সদস্যদের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি, ২০০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মোতায়েন করা হয়েছে। ঈদের দিন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, আনসার সদস্যের সমন্বয়ে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে ঈদের মাঠ। পাশাপাশি মাঠে সাদাপোশাকে নজরদারি করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিরাপত্তার অংশ হিসেবে ড্রোনও ব্যবহৃত হবে। শহরসহ মাঠের প্রবেশ পথগুলোতে থাকবে সিসি ক্যামেরা। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার।

পুলিশ সুপার জানান, নামাজ শুরুর আগে পুরো মাঠ তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে। ঈদের দিন শোলাকিয়া মাঠ ও শহরের যত অলিগলি আছে, সবখানে বসানো হবে নিরাপত্তা চৌকি। ঈদের দিন নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের ছাতা বা কোনো ধরনের ব্যাগ নিয়ে মাঠে ঢুকতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিষেধ করে দেয়া হয়েছে। বিশেষ প্রয়োজন হলে মুসল্লিরা শুধু জায়নামাজ নিয়ে ঈদগাহে আসতে পারবেন।

ঈদের দিন পর্যন্ত এলাকার কোনো বাসায় যেন নতুন কোনো ভাড়াটে না ওঠে, সে ব্যাপারে বাড়িওয়ালাদের পুলিশের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে। অচেনা কোনো লোক এলাকায় ঘোরাফেরা করলে এ সংক্রান্ত খবরও পুলিশকে জানাতে বলা হয়েছে।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম  জানান, রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দু’টি ও এক মিনিট আগে একটি গুলি ছুড়ে নামাজে দাঁড়ানোর জন্য মুসল্লিদের সঙ্কেত দেয়া হবে।

করোনা মহামারির কারণে দু’বছর এ জামাত অনুষ্ঠিত হয়নি। এর আগে ২০১৬ সালে মাঠের পাশে সন্ত্রাসী হামলার পর জামাতে মুসল্লির সংখ্যা কমে গিয়েছিল। গত ঈদুল ফিতরে এই মাঠে চার লাখের বেশি মুসল্লি জামাতে অংশ নেন। এবারো শোলাকিয়ায় লাখো মানুষের ঢল নামবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।

কিউএনবি/বিপুল/০৭.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit