রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে আদিবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৮৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : তোবারক হোসেন খোকন‘‘ধর্ম যার যার-উৎসব সবার’’ এই প্রতিপাদ্যে পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ্য আদিবাসীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ উপহার বিতরণ করা হয়।

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ্য ইউনিয়নের মাঝে ২নং দুর্গাপুর ইউনিয়নও একটি। বন্যা পরবর্তি নানাবিধ সমস্যা কাটিয়ে ওঠা এবং আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশের অসহায়দের ঈদ উপহার পাঠিয়েছেন। এতে ওই ইউনিয়নে ক্ষতিগ্রস্থ প্রায় এক শত আদিবাসী পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সহ:সভাপতি সুমন চৌধুরী, কবি দুনিয়া মামুন, ইউপি সদস্য হৃদয় হাসান, আব্দুল কুদ্দুস সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit