রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কিশোরগঞ্জে বন্যার্তদের মাঝে রক্তদান সমিতির ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : “গড়ে তোল সংযোগ, রুখে দাও মহামারী, রুখে দাও দুর্যোগ” স্লোগানে মানবিক বিপর্যয় ঠেকাতে কিশোরগঞ্জের কটিয়াদী, নিকলী ও করিমগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি। বুধবার বন্যাকবলিত কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের লাহুন্দ, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের ধীরুয়াইল ও করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দড়িগাঙ্গাটিয়া, নয়াহাটি গ্রামে ঘুরে ঘুরে দুইশত পরিবারে ত্রাণ পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, পিয়াজ ও খাবার স্যালাইন।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা হাসান তারেক বাপ্পী, সমাজকর্মী আশরাফিজুর রহমান হৃদয়, শাহরিয়ার হোসেন রিপন, আনিসুজ্জামান মামুন, অলি উল্লাহ শামীম, রিয়াজুল ইসলাম রায়হান, জোনায়েদ আহমদ হাসিব, নিয়ন আলম প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, সদস্য শুভানুধ্যায়ী ও প্রবাসীদের সহযোগিতায় দ্বিতীয় ধাপে দুইশত পরিবারে এক সপ্তাহের খাবার পৌঁছে দিয়েছি। চলমান বন্যা পরিস্থিতিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit