বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্ক নিউজ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বর্তমান সরকার কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের প্রতি চাল ও ধান উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্য উৎপাদনের প্রতি জোর দিতে হবে। বুধবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে বিনামূল্যে বীজ ও সার প্রদান এবং প্রণোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা দিয়ে যাচ্ছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদ আক্তার কাকলী, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit