বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

নালিতাবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : সারাদেশের সাথে মিল রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন অভিযান পালন করেছে। আজ বুধবার সকাল নয়টার পৌরশহরের গড়কান্দা এলাকায় ‘১২ আনসার ব্যাটালিয়নের’ সদর দপ্তরের  নিজস্ব জমিতে একশত ফলজ, বনজ ও ভেষজ চারা রোপন করা হয় । ১২ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমরোজ খালেদ চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

ইমরোজ খালেদ বলেন, এই ব্যাটালিয়নের যে পরিমাণে খালি যায়গা আছে আমরা কোন জায়গা খালি রাখবো না। পর্যায়ক্রমে সকল ধরনের গাছের চারা রোপন করবো। এর আগেও আমরা তালের চারা রোপন করেছি। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার মো.আমির হোসেনসহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবির সদস্যরা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit