বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৬৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নানা আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, গার্লস গাইড, দল ও সংগীতের বিভিন্ন শাখায় প্রথম স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে একই কলেজের পুর্ণতা সরকার কে নির্বাচিত করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যে মায়েদের অবদান অনস্বীকার্য, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগীয় পর্যায়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতিনিয়ত চেষ্টা করার আহবান জানানো হয়। মাদক মুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit