শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

দুর্গাপুরে যুবলীগের সাধারণ সম্পাদক কে হুমকি থানায় অভিযোগ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৮৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া পেইজ খুলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ‘র ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ‘র সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জিকে নিয়ে মানহানিকর পোস্ট, গালামন্দ, ভয়-ভীতি প্রদর্শন সহ ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার ব্যক্তিগত মঠোফোনে পরিচয় গোপনকরে প্রতিনিয়ত ভয়-ভীতি প্রদর্শন সহ হুমকি ধমকি দিয়ে আসছে একশ্রেণীর সন্ত্রাসীরা। এই ঘটনায় সাদ্দাম আকঞ্জি ও রাকিবুল ইসলাম বাদী হয়ে দুর্গাপুর থানায় দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিডি লাইভ ২৪, মিডিয়া ২৪, ক্রাইম রেকর্ড, মোখলেছুর রহমান সহ একাধিক ভুয়া ফেসবুক পেইজে পরিচয় গোপন রেখে কিছু আলবদর রাজাকাদের পরিবারের সদস্যরা মিলে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভূয়া ধরনের নানা রকম পোস্ট দিয়ে আসছে ওই সন্ত্রাসীরা। আমি ও আমার পরিবারের নিরাপত্তায় ইতোমধ্যে দুর্গাপুর থানায় পৃথক দু‘টি অভিযোগ দায়ের করেছি।

তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা, এদেশে উন্নয়নের যে রকম জোয়ার সৃষ্টি করেছেন, এই জোয়ারকে ধরে রাখতে আমরা সবসময় মাঠে কাজ করছি। স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিয়ত মাঠে কাজ করছি। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি। কোনো রাজাকারের সন্তান কিংবা বিএনপি জামায়াতের নীল নকশা কারীদের কখনোই বঙ্গবন্ধুর সোনার বাংলায় ঠাই হবে না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শিবিরূল ইসলাম জানান, আসামীদের ধরতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ নিয়ে কোন অশান্তি করতে দেয়া হবে না।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit