শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ তিন চোরাকারবারী আটক।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২১৬ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২৩ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি গাঁজাসহ তিন চোরাকারবারীকে আটক করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি গত রোববার বিকেলে সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়নের আওতায় রসুলপুর বিওপির অধিনস্থ মেইন পিলার ৩০০ নং পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ভারত থেকে পাচার করে নিয়ে আসার সময় কাজিহাল ইউপির রসুলপুর পলিপাড়া নামক স্থান থেকে এই বিপুল পরিমান মাদকসহ তিন চোরাকারবারীকে মাদক সহ আটক করে ২৯ বিজিবি সদস্যরা।

এ ঘটনায় গত রোববার রাতে আটককৃত চোরাকারবারীকে মাদক সহ ফুলবাড়ী থানায় সোপর্দ্দ করে, রসুলপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার ময়েন উদ্দিন বাদি হয়ে চোরাকারবারীকে বিরুদ্ধে মাদক ও চোরাচালান বিরোধী আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো.আলমগীর কবীর.।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রসুলপুর বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার ময়েন উদ্দিনকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মোতাবেক বিজিবি সদস্যরা রসুলপুর বিওপির অধিনস্থ রসুলপুর পলিপাড়া কলাবাগান নামক স্থানে ওৎপেতে থেকে চোরাকারবারীদের ধাওয়া করে, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোকারবারীরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে ও আরো ৮জন পালিয়ে যায়, পরে ধৃত তিনজন ও পলাতক ৮জনসহ ১১ জনের নামে মামলা দায়ের করা হয়।

এদিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশ্রাফুর ইসলাম বলেন, ধৃত আসামীদের গতকাল সোমবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit