বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা

ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-১

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৭১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী (আকিলাপাড়া) গ্রামের পূর্বের শত্রুতার জের ধরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিক্ষের হামলায় মারপিটে আহত-১। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউপির খয়েরবাড়ী (আকিলাপাড়া) গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের পুত্র মোঃ রাশেদ মামুদ এর গত ০৩/০৭/২০২২ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত কছর উদ্দীন এর পুত্র মোঃ আমিনুর রহমান (৬০), মোঃ নজিবর রহমন সরকার (৫২), মোঃ ইমরুল কায়েস (৪৭) উভয়ের পিতা মৃত রিয়াজ উদ্দীন, মোঃ শাহাজান সরকার (৩৮), মোঃ সাহিদুর জামান (৫২) উভয়ের পিতা মোঃ ছামছুদ্দিন সরকার, মোঃ ইয়াছিন আরাফাত (২৪) পিতা: মোঃ আমিনুল রহমান, মোঃ রাব্বী সরকার (১৮) পিতা: মোঃ শাহাজাহান সরকার, মোঃ প্রিন্স সরকার (২৬) পিতা: শাহিদুর জামান, সর্ব সাং খয়েরবাড়ী (আকিলাপাড়া) মোঃ আব্দুল জব্বার (৬২) পিতা মৃত নূর হোসেন, মোছাঃ রাজিয়া সুলতানা (৫৫) স্বামী মোঃ আব্দুল জব্বার, উভয়ের গ্রাম ফুলবাড়ী পৌরসভার সুজাপুর।

গত ০১/০৭/২০২২ ইং তারিখে বিকেল সাড়ে ৪টায় প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে দলবদ্ধ হয়ে লাঠিশোটা লোহার রড হাতে নিয়ে মোঃ রাশেদ মামুদের বাড়ীতে এসে তার স্ত্রী খোরশেদা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। খোরশেদা বেগম প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে মোঃ আমিনুর রহমান গংরা তার স্বামী মোঃ রাশেদ মামুদ কে বেধম মারপিট করে। এতে খোরশেদা বেগম এর স্বামী মোঃ রাশেদ মামুদ মারাত্বক ভাবে আহত হয়। এ সময় সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। এই ঘটনায় মোঃ রাশেদ মামুদ সুস্থ হয়ে গত ০৩/০৭/২০২২ইং তারিখে ১০ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বর্তমান মোঃ রাশেদ মামুদ ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit