রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের নগদ অর্থ বিতরণ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৭৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এর বাস্তবায়নে ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ বিতরণ করা হয়।

এতে ওই ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ৩০০টি পরিবারের মাঝে বহুমুখী কাজের জন্য চার হাজার পাঁচশত টাকা করে বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান মোঃ সাদেকুল ইসলাম, ট্যাগঅফিসার মোঃ নাসির উদ্দিন, ক্রিশ্চিয়ান এইড‘র সমন্বয়কারী মোঃ শামছুজ্জামান, প্রজেক্ট সাপোর্ট অফিসার ছন্দা রানী, সনজিমা মাধুরী, নুসরাত চৌধুরী, ডিএসকের ফোকাল পারসন মোঃ আলাউদ্দিন, সহকারী পরিচালক মোঃ সুলতান উদ্দিন, শামছুল আলম খান, উপ-পরিচালক মীর্জা রোকনুজ্জামান তারেক, সাংবাদিক ধ্রুব সরকার সহ স্থানীয় গন্যমান ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit