বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে অটোগাড়ি উল্টে বিক্রয়কর্মী নিহত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৯৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : তোবারক হোসেন খোকন নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারি চালিত অটো গাড়ি উল্টে ফুলকলি ফুড এন্ড প্রোডাক্টস কোম্পানির বিক্রয় কর্মী শাহিন মিয়া (২৭) নিহত হয়েছে। রোববার দুপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের বিরিশিরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহীন পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ব্যাটারি চালিত অটো গাড়িতে ফুলকলি ফুড এন্ড প্রোডাক্টসের মালামাল নিয়ে জারিয়া থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন ফুলকলির বিক্রয়কর্মী শাহিন ও দেলোয়ার। পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের বিরিশিরি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের রাস্তার গর্তে পড়ে গাড়িটি উল্টে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে বিক্রয়কর্মী শাহিন। এ সময় গাড়িতে থাকা তার সহকর্মী দেলোয়ার ও অটোচালক রাকিব স্থানীয়দের নিয়ে শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক সৌরভ সাহা জানান, পরিবারের কেনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit