মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২৫ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শতভাগ উৎসবভাতা প্রদানসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা। ২ জুলাই শনিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে সকাল ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুল-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি ফজলুর রহমান, বুনু বিশ্বাস, সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, দিনাজপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ, কাহারোল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আলম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, পার্বতীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবু এহিয়া, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুশেন চন্দ্র, বিরামপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সারাদেশে শিক্ষক নির্যাতন ও সম্প্রতি এক শিক্ষককে হত্যার চিত্র তুলে ধরে শিক্ষক লাঞ্চিত ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে সর্বোচ্চ শাস্তি এবং উৎসবভাতা প্রদানসহ মাধ্যমিক শিক্ষাকে দ্রুত জাতীয়করণের আওতায় আনার দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। মানবন্ধনে সঞ্চালনে ছিলেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হাকিম ও সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মাসঊদ আলম। এ ছাড়া জেলা, সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য ও উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit