মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

‘রাজা’র দাম ১৫ লাখ টাকা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : কোনো রাজ্যের রাজা নয়, নেত্রকোনার বারহাট্টার রিপন মিয়ার খামারে বেড়ে উঠা একটি ষাঁড়ের নাম রাজা! কালো ও আংশিক সাদা রঙের এই ষাঁড়টির দৈর্ঘ সাত ফুট ছয় ইঞ্চি, উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন প্রায় এক হাজার ছয়শ’ কেজি (৪০ মণ)। রিপন এই ষাঁড়টি আসন্ন ঈদ-উল-আজহায় বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটির দাম হাঁকানো হয়েছে ১৫ লাখ টাকা। নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের খামারি রিপন মিয়া জানান, তার খামারে বর্তমানে ৩৫টি গরু আছে।

তিন বছর আগে শখ করে তিনি তিন লাখ টাকা দিয়ে ফ্রিজিয়ানাজাতের একটি ষাঁড় ক্রয় করেন। বিশেষ সেবা ও পরিচর্যায় বেড়ে উঠে ষাঁড়টি। আকারে বড়, দেখতে সুন্দর এই ষাঁড়ের নাম দেওয়া হয় ‘হাওর অঞ্চলের রাজা’। তার দাবি, বারহাট্টাসহ বিশাল হাওর এলাকায় তার ষাঁড়টিই সেরা। রিপন বলেন, ষাঁড়টির জন্য এ পর্যন্ত সাত থেকে আট লাখ টাকা খরচ হয়েছে। ষাঁড়টির দাম ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। উপযুক্ত ক্রেতা পেলে এটি বিক্রি করে দেওয়া হবে। এরই মধ্যে ১১ লাখ টাকা দাম হয়েছে।

বারহাট্টা উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, খামার মালিক রিপন আমাদের কাছ থেকে পরামর্শ ও সহযোগিতা নিয়েছেন। আমরা তার খামার প্রায়ই পরিদর্শন করেছি। তিনি মোটাতাজাকরণ কর্মসূচির আওতায় ষাঁড়টির লালন-পালন করেছেন। চাইলে যে কেউ এই কর্মসূচির আওতায় গরু মোটাতাজা করে লাভবান হতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit